জরুরী পরিষেবা আটকাতে পারবে না পুলিশ , হুশিয়ারি পুলিশকে মমতার

25th March 2020 পশ্চিমবঙ্গ
জরুরী পরিষেবা আটকাতে পারবে না পুলিশ , হুশিয়ারি পুলিশকে মমতার


TARIF TV: করোনা-পরিস্থিতির মোকাবিলায় নতুন বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। পুলিশ জরুরী পরিষেবা প্রদানকারিদের উপরে লাঠি চার্জ করছে বলে অভিযোগ উঠেছে । ফলে জরুরী পরিষেবা পেতে সাধারন মানুষের অসুবিধা হচ্ছে । মুখ্যমন্ত্রী আজ জানালেন যে , জরুরী পরিষেবা কিছুতেই আটকান যাবে না । নিত্য প্রয়োজনীয় জিনিসের জোগান নিরবিচ্ছিন্ন থাকবে, হোম ডেলিভারি আটকানো যাবে না ,  সব্জিওয়ালাকে আটকানো যাবে না , কৃষককে কাজ করতে দিতে হবে । মানুষজনকে আটকানো নিয়ে প্রশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর - অনেক সময় অজ্ঞতার জন্য আটকে দেওয়া হচ্ছে । বিভিন্ন জেলার পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন তিনি ।

 অনেক সময় জরুরী প্রয়োজনে বাধ্য হয়ে পথে বেরিয়ে মানুষ পুলিশের হাতে হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ উঠছে । ওষুধপত্র থেকে মুদি ও সবজি বাজার করতে যাওয়া মানুষদের উপর আক্রমণ হয়েছে এবং সোশাল মিডিয়াতে ভিডিও আপলোড করে সম্মানিয় মানুষের সম্মানহানি করা হচ্ছে বলে সোশাল মিডিয়ায় অভিযোগ উঠছে । তাই মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে জরুরী পরিষেবা না আটকানোর জন্য নির্দেশ দিলেন ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck