লক ডাউনে পুলিশের কর্তব্য কি মানুষ দেখলেই না বুঝে শুনে লাঠি পেটানো ?

26th March 2020 পশ্চিমবঙ্গ
লক ডাউনে পুলিশের কর্তব্য কি মানুষ দেখলেই না বুঝে শুনে লাঠি পেটানো ?


সাব্বির আলম ( বাঁকুড়া ): করোনাভাইরাস সংক্রমণ রুখতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সব ধরনের গণপরিবহন বন্ধ। বন্ধ দোকান, বাজার, কলকারখানা। আর এর ফলে সব থেকে ক্ষতি হচ্ছে দিনমজুর এবং দরিদ্রদের। দুবছরের ছেলেকে কাঁধে নিয়েগত দুদিন ধরে প্রায় অনাহারে হেঁটেই উত্তর প্রদেশে নিজেদের গ্রামের উদ্দেশ্যে ফিরছেন বান্টি নামে এক দিনমজুর, তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যরা। শুধু বান্টিই নয়, লকডাউনে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সারা দেশের দিনমজুর, ভাগচাষি, চা শ্রমিকদের মতো মানুষরা যাঁদের রোজগার প্রতিদিনের পারিশ্রমিকের উপরই নির্ভরশীল। সব কিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে কাজ হারিয়েছেন এই সব মানুষরা। কবে এই সমস্যা মিটবে সেই দিশা দিতে পারছে না সরকার। আর এই সব দরিদ্রদের পক্ষে টানা ২১ দিনের খাবার, ওষুধ মজুত করার সামর্থ্যও নেই। বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্রের অনেক আগেই উচিত ছিল দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়া। কারণ ইওরোপ বা চীনের মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর তুলনায় ভারতে যেহেতু গরিব মানুষের সংখ্যা অনেক বেশি, সেহেতু তাঁদের বিষয়ে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত ছিল কেন্দ্রের। যা কার্যত এড়িয়ে গিয়েছে মোদি সরকার।  





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck