মহিলাদের স্বনির্ভর করতে নতুন পরিকল্পনা "জাগো" নিয়ে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

29th November 2019 পশ্চিমবঙ্গ
মহিলাদের স্বনির্ভর করতে নতুন পরিকল্পনা


একটি  নতুন প্রকল্পের নাম ‘‌জাগো’‌। আর জাগো প্রকল্পের মধ্যে দিয়েই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে চাঙ্গা করে তোলা হবে। যার মধ্যে এসে মহিলারাও আর্থিকভাবে লাভবান হবেন। প্রত্যন্ত গ্রামগুলিতে যাতে মহিলারা কাজ করে টাকা উপার্জন করতে পারেন তার জন্যই এই পদক্ষেপ। লোকসভা নির্বাচনের পরে এবং উপনির্বাচনের আগে জেলা সফরে বারবার গিয়েছেন তিনি। তাই মানুষের সমস্যা তাঁর নজরে ছিল। সেখান থেকেই এই ভাবনা বলে মনে করা হচ্ছে। 
কী সেই ‘‌জাগো’‌ প্রকল্প?‌ সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। জাগো প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে ৫০০ কোটি টাকা। মহিলাদের স্বনির্ভর করতে নতুন প্রকল্প ‘‌জাগো’‌ সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত বলে খবর। ‌‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck