করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন , আতঙ্ক বিশ্ব রাজনীতিতে

27th March 2020 বিশ্ব
করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন , আতঙ্ক বিশ্ব রাজনীতিতে


TARIF TV: এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৪ ঘন্টায় কিছু উপসর্গ দেখা গেছে। তাই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি। নিজেই এই টুইট করেন তিনি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজ চালাচ্ছিলেন জনসন। তাঁর উপসর্গ দেখা যাওয়ায় তাঁকে ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস উইটি করোনা ভাইরাসের পরীক্ষার পরামর্শ দেন।
জনসন তাঁর টুইট বার্তায় বলেছেন, এই যুদ্ধে তিনি জয়ী হবেনই। তাঁকে শেষবার প্রকাশ্যে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের জন্য হাততালি দিতে দেখা গিয়েছিল বৃহস্পতিবার রাতে। আপাতত তিনি রাষ্ট্রের দায়িত্বে থাকছেন, জানানো হয়েছে সরকারিভাবে। ব্রিটেনে এখনও ১১৬০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৮ জন। ইতিমধ্যেই ব্রিটেনের রাজপরিবারেও এই ভাইরাস থাবা বসিয়েছে।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck