মমতা যখন করোনা মোকাবিলায় পথে , তখন দিলীপ ঘোষ ঘরে বসে বই পড়ে সময় কাটাচ্ছেন

28th March 2020 পশ্চিমবঙ্গ
মমতা যখন করোনা মোকাবিলায় পথে , তখন  দিলীপ ঘোষ ঘরে বসে বই পড়ে সময় কাটাচ্ছেন


TARIF TV: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জন । রাজ্যে লকডাউনের জন্য মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে পায় এবং হাসপাতাল গুলি সঠিক পরসেবা দিচ্ছে কি না তা ঘুরে ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী । ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বন্ধ ঘরে বসে নির্দেশ দিচ্ছেন তখন আমাদের মুখ্যমন্ত্রী গরিব রিক্সাবালাদের হাতে খাবার তুলে দিচ্ছেন । পথে নেমে সচেতন করছেন কি ভাবে লাইনে দাঁড়াতে হবে । মুখ্যমন্ত্রীর কাজে রাজ্যের মানুষ খুবই আনন্দিত হচ্ছেন । অনেকে আবার মুখ্যমন্ত্রীকে মাদার টেরেসার সঙ্গে তুলনা করে ফেলছেন । কারন মাদারের মত দিদিও বিপদের সময় নিজের জীবনের তোয়াক্কা না করে জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন ।

অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ করোনা ত্যাড়াতে গো মুত্র পান করার কথা আগেই বলেছেন  এবং তিনি নিজেও অনেকবার খেয়েছেন আরও খাবেন বলে দাবী করেছেন । এখন তিনি ঘরের মধ্যে বই পড়ে সময় কাটাচ্ছেন । তিনি বলেন " মুখ্যমন্ত্রী পথে বেরাচ্ছেন কেন ? তাঁকে বাড়ির মধ্যে থাকা উচিত "।

 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck