রাজ্যে দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু

30th March 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু


সমরেস মাইতি [ কলকাতা ]; রাজ্যে ফের মৃত্যু হল করোনায়। এবার মৃত্যু হল উত্তরবঙ্গের কালিম্পংয়ের সেই মহিলা রোগিণীর। মৃতার নাম সুনীতা দেবী সিং (৪৪)। তিনি কালিম্পংয়ের ওডেন রোডের বাসিন্দা। গত কয়েকদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। রাত ২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গত ২৬ মার্চ তাঁকে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ১৯ মার্চ তিনি চেন্নাই থেকে তাঁর মেয়ের চিকিৎসা করিয়ে ফিরেছেন। এরপরই তাঁর কাশি শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখালেও কয়েকদিনে না কমায় বিভিন্ন টেস্টের পর ২৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রবিবার রাজ্যে এক চিকিৎসক সহ তিনজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২১। এমন একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে করোনামুক্তির দিকে এগলেন রাজ্যের তিন বাসিন্দা। তাঁরা হলেন নবান্নের সেই প্রভাবশালী আমলার তরুণ পুত্র, বালিগঞ্জের অভিজাত আবাসনের স্যানিটারি জিনিসপত্রের ব্যবসায়ী এবং স্কটল্যান্ড ফেরত হাবড়ার বাসিন্দা তরুণী।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck