অবশেষে রাজ্যপালও প্রশংসা করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রীর কাজের

30th March 2020 পশ্চিমবঙ্গ
অবশেষে রাজ্যপালও প্রশংসা করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রীর কাজের


অজিত দাস [ কলকাতা ]; অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করোনা মোকাবিলার প্রচেষ্টাকে à¦¦à¦°à¦¾à¦œ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অনেকে আবার মনে করছেন এই প্রশংসা করতে বাধ্য হলেন তিনি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ালেন তাতে প্রশংসা না করে উপায় ছিল না তাঁর। কেন্দ্র–রাজ্যের সম্বন্বয়ে করোনা মোকাবিলায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। তাই রাজনৈতিক উর্ধ্বে থেকে লড়াই চালানোর আহ্বান জানালেন রাজ্যপাল।
রবিবার তিনি টুইটে লেখেন, ‘‌রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। রাজনৈতিক উর্ধ্বে উঠে লড়াই করতে হবে।’‌ বাজার থেকে গরীবদের মুখে খাবার তুলে দিয়ে সত্যিই নজির গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যা স্বীকার করে প্রশংসা করলেন রাজ্যপাল।
সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার আহ্বান জানিয়ে নিজেই খড়ি দিয়ে এঁকে দেখিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জির এহেন তৎপরতায় কেন্দ্রও খুশি। যার ফলে প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রী–বিদেশমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করে প্রশংসা করেছেন এবং ধন্যবাদও জানিয়েছেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck