ভিন রাজ্য থেকে বাংলায় এসে আটকে পড়া শ্রমিকদের খাওয়া ও থাকার ব্যবস্থা করলেন মমতা

30th March 2020 পশ্চিমবঙ্গ
ভিন রাজ্য থেকে বাংলায় এসে আটকে পড়া শ্রমিকদের খাওয়া ও থাকার ব্যবস্থা করলেন মমতা


রাজু দাস [ কলকাতা ]; আগে চিঠি লিখেছিলেন ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে শুধু চিঠি লিখেই নিজের দায়িত্ব–কর্তব্য সারেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ গোটা দেশ দেখেছে। এবার পরিযায়ী শ্রমিকদের থাকা– খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করল নবান্ন। লকডাউনের সময় অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যে আটকে আছেন তাদের জন্যও ব্যবস্থা করতে হবে। তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবি সংস্থার সাহায্য নিতে পারে জেলা প্রশাসন। এমন নির্দেশিকা দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

নবান্ন সূত্রে খবর, যারা বাইরে থেকে এসে হোম কোয়ারেনটাইনে আছেন তাদের প্রত্যেকদিন নজরদারি করতে হবে। কেউ না মানলে তাদের ইন্সটিটিউনাল কোয়ারেনটাইনে রাখতে হবে। দোকান বা শিল্প বাণিজ্যে কর্মরত কোনও কর্মীর বেতন কাটা যাবে না। যারা বাইরে থেকে এসে পৌঁছতে পেরেছে তাদের ১৪ দিনের কোয়ারেনটাইনে রাখতে হবে। সোমবার করোনা পর্যালোচনা করতে বেলা তিনটের সময় নবান্নের সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন টাস্ক ফোর্সের অফিসাররা।
এছাড়া পরিযায়ী শ্রমিকরা যেসব ভাড়া বাড়িতে থাকে সেইসব বাড়ির মালিকরা একমাসের ভাড়া চাইতে পারবেন না। কোনও শ্রমিক বা ছাত্রছাত্রী যারা ভাড়া বাড়িতে থাকে তাদের বাড়ি ছাড়তে বললে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে বিপদে পড়ে পরিযায়ী শ্রমিকদের লকডাউনে অন্যত্র যেতে হবে না। এমনকী খাবার চিন্তাও করতে হবে না। নিজের রাজ্যে ফিরে যাওয়ার তোড়জোড় করতে হবে না। এই নির্দেশিকার ফলে নিশ্চিন্ত হতে পেরেছেন পরিযায়ী শ্রমিকরা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck