বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম হবে আইসোলেশন সেন্টার

31st March 2020 পশ্চিমবঙ্গ
বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম হবে আইসোলেশন সেন্টার


সমরেস মাইতি [ কলকাতা ]; করোনা উপসর্গের চিকিৎসায় পৃথক ‘আইসোলেশন সেন্টার’ তৈরির জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম ‘অধিগ্রহণের’ জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিস সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সোমবার নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই অধিগ্রহণ সংক্রান্ত ওই নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দেন, অধিগ্রহণ মানে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ যাবতীয় পরিকাঠামো তার
অন্তর্ভুক্ত হবে।
কীভাবে এই অধিগ্রহণ প্রক্রিয়া হবে, সেই সংক্রান্ত নির্দেশ সোমবার সন্ধ্যায় জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে মুখ্যসচিব জানান। মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সহ সব কর্মী সরকারি সমস্ত সুবিধার আওতায় আসবেন। করোনা বিপর্যয় প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট প্রত্যেকের লড়াইকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। কর্তব্যরত এইসব লোকজনের পরিবারের কোনও সমস্যা হলে, তাঁরা যাতে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য খুব শীঘ্রই একটি হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানান তিনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck