করোনা তহবিলে শচীন, সৌরভদের থেকেও বেশি অনুদান দিলেন রোহিত শর্মা

31st March 2020 খেলা
 করোনা তহবিলে শচীন, সৌরভদের থেকেও বেশি অনুদান দিলেন রোহিত শর্মা


এবার করোনা মোকাবিলায় ময়দানে নেমে  à¦ªà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দিলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা।
বিপদের দিনে দেশের মানুষের পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিল, ফিডিং ইন্ডিয়া এবং ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস–কে সব মিলিয়ে মোট ৮০ লক্ষ টাকা তুলে দিলেন রোহিত শর্মা। যার মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রোহিত দিলেন ৪৫ লক্ষ। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ২৫ লক্ষ। আর à§« লক্ষ করে দিলেন ফিডিং ইন্ডিয়া ও ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস–কে। 
একদিন আগেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা করোনা ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। আবার টিম ইন্ডিয়ার মহিলাদের ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ ১০ লক্ষ টাকা দান করেছেন। ৫ লক্ষ তিনি দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। বাকি ৫ লক্ষ দিয়েছেন তেলঙ্গানা সরকারের করোনা ত্রাণ তহবিলে।





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck