অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে উত্তীর্ণ ঘোষণা রাজ্য সরকারের

2nd April 2020 পশ্চিমবঙ্গ
অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে উত্তীর্ণ ঘোষণা রাজ্য সরকারের


করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব এবছর বোর্ডের পরীক্ষা সহ সব পরীক্ষাতেই পড়েছে। সেকথা মাথায় রেখেই এবছর রাজ্য বোর্ডের স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই পাস করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একথা জানালেন। তিনি আরও বলেছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য। ইতিমধ্যেই প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে তা বাস্তবায়িত করা হবে। সোশ্যাল মিডিয়ায় যে উচ্চমাধ্যমিকের নতুন পরীক্ষাসূচি ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিবিএসই–কে আবেদন করেছিল অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে উত্তীর্ণ ঘোষণা করতে। সেই আবেদনের ভিত্তিতে বুধবার সিবিএসই বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, এবছর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাস করানো হল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনে নবম এবং একাদশ শ্রেণিতে অভ্যন্তরীণ মূল্যায়ন করতে পারে স্কুল। তারপর দরকার পড়লে অনলাইন বা অফলাইন পরীক্ষা নেবে সংশ্লিষ্ট স্কুল। দশম এবং দ্বাদশ বোর্ডের পরীক্ষা হবে ২৯টি মূল বিষয়ে। সেই বিষয়গুলো বোর্ডের ওয়েবসাইটে উল্লিখিত থাকবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck