বাংলা নিউজঃ পশ্চিম মেদিনীপুর এর বেলদা শহরের গান্ধীপার্কে “বিশ্ব এডস দিবস “ উপলক্ষে হয়ে গেল এক সুন্দর সচেতনতা মুলক সভা । এই সভায় মুলত পরবেশ ও সমাজ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার প্রয়াস করা হয় । এই সভায় এডস নিয়ে বক্তব্য রাখেন সাবড়া উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর তেওয়ারি মহাশয় । প্লাস্টিক এর ফলে পরিবেশ এর মারাত্মক দূষণ নিয়ে বক্তৃতার দেন বেলদা গাঙ্গাধর একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ সর । ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রয়াস চালান ডঃ দিনেন্দু দাস অধিকারী । নারী শিক্ষা ও নিরাপত্তা নিয়ে মুল্যবান বক্তব্য রাখেন দাঁতন স্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ মহাশয় ও সাহিত্যিক যূথিকা দাস অধিকারী । এছাড়া কালিপদ ঘোষ , জন্মেঞ্জয় সাউ , অখিল বন্ধু মহাপাত্র , রাজা মিশ্র , দীপক মাইতি প্রমুখ বুদ্ধিজীবীগন সমাজ সচেতনার প্রয়াস চালান । এই সচেতনতা মুলক কর্মসূচির সমগ্র ব্যবস্থা করেন বেলদা বুদ্ধিজীবী মহলের সম্পাদক ও আহ্বায়ক তারিফ আলম ।
বেলদা বিষাণ নাট্য শাখা এখানে একটি নাটক করেন প্লাস্টিক এর অপকারিতা নিয়ে । “রাত ভেঙ্গে হল ভোর “ নাটকটি নাট্যকার যুগজিত নন্দের লেখা ও পরিচালনা । তারিফ আলম জানান “ এই সমাজ সেবা মুলক কর্মসূচি প্রথম গ্রহন করা হল বেলদা বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে । পরবর্তী সময়ে আরও অনেক ভালো কাজ করার পরিকল্পনা আছে । সকল সাধারন মানুষের সহযোগিতা এই বিষয়ে প্রয়োজন”।