অমিত রায় [ কলকাতা ]; রাজ্যে এখনও করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮। করোনা–মুক্ত হয়েছেন ১২ জন। আজ আরও ৯ জন সুস্থ হয়ে গিয়েছেন। সরকারি কোয়ারেন্টিন থেকে ছাড়া হয়েছে ৩২১৮ জনকে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ১৮৯২ জন। এছাড়া, হোম কোয়ারেন্টিনে ৫২ হাজার। এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮। বৃহস্পতিবার পর্যন্ত ওই সংখ্যা ছিল ৩৪। এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে কালিম্পঙের যে মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁর পরিবারের আরও ৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, ‘‘একই পরিবারের ১০ জন আক্রান্ত হয়েছেন। আগেই ভর্তি হয়েছিলেন ৪ জন। আরও ৬ জনের খবর পাওয়া গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।”
নবান্ন সভাঘরে এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আমাদের চিকিৎসায় অনেকেই সুস্থ হয়ে উঠছেন।” তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, রাজ্যে মোট ২০৬ টি কোয়রান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। সরকারি কোয়রান্টিন সেন্টারে এই মুহূর্তে রয়েছেন ১ হাজার ৮৯২ জন। ছাড়া পেয়েছেন ৩ হাজার ২১৮ জন। কোভিড-১৯ এর চিকিৎসার জন্য রাজ্যে ৫৯টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।