রাজ্যে নতুন নিয়োগ বন্ধ , হতাশ রাজ্যের শিক্ষিত বেকাররা

4th April 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে নতুন নিয়োগ বন্ধ , হতাশ রাজ্যের শিক্ষিত বেকাররা


করোনা আতঙ্কে স্তব্ধ রাজ্য। স্কুল-কলেজ থেকে কারখানা, বন্ধ সব। যার জেরে টান পড়ছে রাজ্যের ভাঁড়ারে। তাই পরিস্থিতি সামাল দিতে আপাতত রাজ্যে নতুন কোনও নিয়োগ হবে না বলেই জানাল রাজ্য। খরচে রাশ টানতে সেই সঙ্গে আরও ৫ দফা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিয়োগ বন্ধের পাশাপাশি আপাতত নতুন কোনও প্রকল্প চালু করা হবে না। সংকট কাটলে ফের শুরু হবে কাজ। সরকার এই মুহূর্তে কোনও গাড়ি কিনবে না। কম্পিউটার কেনাও আপাতত স্থগিত। কেনা হবে না কোনও ফানির্চার। শুধু তাই নয়, যা গাড়ি রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে। কোনও গাড়ি ভাড়াও নেওয়া হবে না। GPF এর টাকা তোলার ক্ষেত্রেও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানানো হয়েছে যে, কেবল মাত্র শিক্ষা, স্বাস্থ্য ও বিবাহের ক্ষেত্রেই তোলা যাবে টাকা।

তবে আর্থিক সংকটের প্রভাব কোনও ভাবেই বেতনের উপর পড়বে না বলে আশ্বাস দিয়েছে রাজ্য। জানানো হয়েছে, নির্দিষ্ট সময়েই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পাশাপাশি, কন্যাশ্রী ও অন্যান্য খাতে খরচ বন্ধ করা হবে না বলেও জানা গিয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck