আসামের বিখ্যাত কবি ও সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার পাচ্ছেন লালন সাহিত্য আন্তর্জাতিক সম্মান ২০১৯

3rd December 2019 ভারত
আসামের বিখ্যাত  কবি ও সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার পাচ্ছেন লালন সাহিত্য আন্তর্জাতিক সম্মান ২০১৯


TARIF TV à¦¬à¦¾à¦‚লা নিউজঃ বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত “ স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদ “ ভারতের আসাম রাজ্যের বিখ্যাত প্রতিবাদী কবি ও সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার এর হাতে “লালন সাহিত্য আন্তর্জাতিক সম্মান ২০১৯” তুলে দেওয়ার সিধান্ত গ্রহন করেছেন । আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় স্বপ্ননীল সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য সম্মেলনে কবিকে এই সম্মাননা প্রদান করা হবে ।

সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে কবির কলম । একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসাবে পূর্বে বহু সুনাম পেয়েছেন । তাঁর সকল কবিতায় ফুটে ওঠে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা । বহু সাহিত্য সম্মান তাঁর ঝুলিতে এসে পড়েছে । ২০১৯ এ পেয়েছেন লোককবি এনামুল আলি খান এর স্মৃতিতে দেওয়া “সাহিত্য রত্ন সম্মান”। তাঁর জন্য আজ সকল ভারতবাসী গর্বিত ।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck