রাজ্যগুলিকে বেশি দামে চাল ও গম বিক্রি করবে কেন্দ্র

11th April 2020 ভারত
রাজ্যগুলিকে বেশি দামে চাল ও গম বিক্রি করবে কেন্দ্র


কলকাতা: রাজ্য সরকারগুলির নিজস্ব রেশন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার তুলনামূলকভাবে অনেক বেশি দামে চাল ও গম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যমন্ত্রক ইতিমধ্যে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দিয়ে এটা জানিয়ে দিয়েছে। মাসে মাথাপিছু পাঁচ কেজি হারে চাল-গম রাজ্যগুলি এভাবে কিনতে পারবে। প্রতি কেজি চাল ২২ টাকা ও গমের ২১ টাকা দাম নির্ধারণ করেছে কেন্দ্র। এর পাশাপাশি করোনার ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাদ্য বিলি করছে এমন দাতব্য ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে একই দামে চাল ও গম সরবরাহ করতে এফসিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সংস্থাগুলি যতটা ইচ্ছা চাল ও গম কিনতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, রেশন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মুখ্যসচিব এই কমিটির প্রধান। রেশন সংক্রান্ত বিষয়গুলি কমিটি দেখছে।
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় (এনএফএসএ) থাকা অন্ত্যোদয় ও পিএইচএইচ শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ৩ টাকা কেজি দরে চাল ও ২ টাকা কেজি দরে গম দেয় রাজ্যগুলিকে। অন্ত্যোদয় শ্রেণীর রেশন গ্রাহকদের পরিবারপিছু মাসে ৩৫ কেজি ও বাকিদের অর্থাৎ পিএইচএইচদের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্য সরবরাহ করা হয়। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এনএফএসএ-র আওতায় থাকা রেশন গ্রাহকদের অতিরিক্ত পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনা পয়সায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাজ্যে এনএফএসএ গ্রাহকের সংখ্যা প্রায় ছয় কোটি দুই লক্ষ।
রাজ্য সরকার আগে থেকেই নিজস্ব প্রকল্পের পাশাপাশি এনএফএসএ গ্রাহকদের চালে অতিরিক্ত এক টাকা ভর্তুকি দিয়ে ২ টাকা দরে রেশনে বিক্রি করত। চলতি পরিস্থিতিতে রাজ্যে এনএফএসএ এবং রাজ্য সরকারের নিজস্ব এক নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের গত পয়লা এপ্রিল থেকে বিনা পয়সায় চাল ও গম বা আটা সরবরাহ করছে। এক নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রায় এক কোটি ৯০ লাখ গ্রাহকের জন্য ভর্তুকির পুরো আর্থিক দায় রাজ্যকে নিতে হচ্ছে। এই শ্রেণীর আরও প্রায় ৬০ লক্ষ গ্রাহককে কুপনের মাধ্যমে পাঁচ কেজি করে চাল ও গম বা আটা বিনা পয়সায় দেওয়ার কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। তাছাড়া রাজ্য সরকার ভর্তুকি দিয়ে দুই নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রায় দেড় কোটি রেশন গ্রাহককেও বাজারমূল্যের থেকে অনেক কম দামে চাল ও গম বা আটা দেয়।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck