৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে রাজ্যে , স্কুল কবে খুলবে - জানালেন মুখ্যমন্ত্রী

11th April 2020 পশ্চিমবঙ্গ
৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে রাজ্যে , স্কুল কবে খুলবে - জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতাঃ গোটা দেশেই লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেই প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন বলে নবান্নে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ সব রাজ্যই কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে শনিবার ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পরই রাজ্যের স্কুল-কলেজগুলি বন্ধ রাখার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য আটা এবং তেল কল খুলে দেওয়া হচ্ছে৷ পাশাপাশি বেকারিও খুলে দেওয়া হচ্ছে৷ তবে সর্বত্রই কম সংখ্যক কর্মী দিয়ে যাবতীয় সতর্কতা অবলম্বন করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck