৫ সহকর্মী জওয়ানকে খুন করলেন বাংলার ছেলে মাসুদুল

5th December 2019 ভারত
 ৫ সহকর্মী জওয়ানকে খুন করলেন বাংলার ছেলে মাসুদুল


বাংলা নিউজঃ  à¦°à¦¾à§Ÿà¦ªà§à¦° থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার গ্রামে রয়েছে আইটিবিপির ৪৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ক্যাম্পেই à¦†à¦šà¦®à¦•াই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ভারত-তিব্বত সীমান্ত পুলিসের (আইটিবিপি) কয়েকজন জওয়ান। সামান্য বাগবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। এরপরেই চার সহকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেন এক আইটিবিপি জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। বুধবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। এই ঘটনায় জখম হন আরও তিন জওয়ান। পরে তাঁদের মধ্যে এক জওয়ানের মৃত্যু হয়। সহকর্মীদের হত্যা করার কয়েক মিনিটের মধ্যেই আত্মঘাতী হন মাসুদুল রহমান নামে ওই জওয়ান।

 à¦•োনও অজ্ঞাত কারণে সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় মাসুদুল রহমানের। তিনি নদীয়ার নাকাশিপাড়ার বাসিন্দা। কথা কাটাকাটির মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন মাসুদুল। ঘটনাস্থলেই প্রাণ হারান চার জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল মহেন্দ্র সিং ও দলজিৎ সিং এবং কনস্টেবল সুরজিৎ সরকার ও বিশ্বরূপ মাহাত। এর মধ্যে মহেন্দ্র সিং হিমাচল প্রদেশের বিলাসপুর ও মহেন্দ্র সিং লুধিয়ানার বাসিন্দা। হত দুই কনস্টেবল সুরজিৎ সরকারের বাড়ি বর্ধমান জেলার নাদনঘাটে ও বিশ্বরূপ মাহাত পুরুলিয়ার আড়ষার বাসিন্দা।
জানা গিয়েছে, মাসুদুল রহমানের গুলিতে জখম হয়েছিলেন আরও তিন আইটিবিপি জওয়ান। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় মৃত্যু হয় কনস্টেবল বিজেশের। তিনি কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। বাকি দুই জওয়ান— কনস্টেবল এস বি উল্লাস ও সীতারাম দুনকে জখম অবস্থায় আইটিবিপির ক্যাম্প থেকে এয়ারলিফ্ট করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন à¥¤ 

 à¦¸à§‚ত্রের খবর, বেশ কিছুদিন আগেই ছুটির জন্য আবেদন করেছিলেন মাসুদুল। কিন্তু ছুটি পাননি। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের কাছে ক্ষোভও জানিয়েছিলেন ওই জওয়ান। একইসঙ্গে জানিয়েছিলেন, ব্যাটালিয়নের কয়েকজন তাঁকে ক্রমাগত উত্যক্ত করে চলেছে। 

টানা এক বছর পরে, আগামী মাসে বাড়ি আসার কথা ছিল মাসাদুলের। তখন তাঁর বিয়েরও কথা ছিল। মাসাদুলের মা বলেন, ‘‘দশ দিন আগে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। সব সময়েই বলত, ‘ছুটি কম। অনেকে এক-দু’বছর ছুটি পায়নি। বাড়িও যেতে পারেনি। চিন্তা কোরো না। ঠিক চলে আসব’।’’ মাসাদুলের বাবা বলেন, ‘‘ছেলে এ রকম কাজ করতে পারে না। এই ঘটনার তদন্ত হোক।’’ বন্ধুরাও বলছেন, মাসাদুল ঠান্ডা মাথার ছেলে। কোনও দিন কারও সঙ্গে ঝুটঝামেলা হয়নি তাঁর। বাল্যবন্ধু রামিজ শেখের কথায়, ‘‘ও এমন করতে পারে বলে বিশ্বাস হয় না।’’ তা হলে কেন ঘটল এমন? উত্তর খুঁজে চলেছেন সবাই।

 

 





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck