জীবাণুমুক্ত করা হল নবান্ন, চলবে আজও

14th April 2020 পশ্চিমবঙ্গ
জীবাণুমুক্ত করা হল নবান্ন, চলবে আজও


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সকালে রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্ন জীবাণুমুক্ত করা শুরু হয়। দমকল দপ্তরের হাওড়া ডিভিশন-এর কর্মীরা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে গোটা নবান্ন জীবাণুমুক্ত করেন। সকাল দশটা থেকে সেই কাজ শুরু হয়। নবান্নের চারটি প্রবেশদ্বার, কনফারেন্স রুম, প্রেস কর্ণার, মুখ্যমন্ত্রী সচিবালয়, মুখ্যসচিবের সচিবালয়, প্রতিটি ফ্লোর— এককথায় নবান্নের সর্বত্র জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলে। ভিআইপি লিফ্ট ও সাধারণ লিফ্ট জীবাণুমুক্ত করার কাজ করেন দমকলকর্মীরা। শুধু দমকল নয় কলকাতা পুরসভার কর্মীরাও এদিন নবান্ন পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজে যুক্ত ছিলেন। আজ, সোমবারও আরেক দফায় জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নবান্নে প্রতিটি প্রবেশপথে যে কোনও ব্যক্তিকেই থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck