নো বল’ দেখার দায়িত্বও থার্ড আম্পায়ারের! আসছে নতুন নিয়ম ক্রিকেটে

5th December 2019 খেলা
নো বল’ দেখার দায়িত্বও থার্ড আম্পায়ারের! আসছে নতুন নিয়ম ক্রিকেটে


বাংলা নিউজঃ ফ্রন্ট à¦«à§à¦Ÿà§‡à¦° ‘নো বল’ নির্ধারণের দায়িত্ব মাঠের আম্পায়ারদের কাছ থেকে সরিয়ে টিভি আম্পায়ার অর্থাৎ থার্ড আম্পায়ারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

‘নো বল’ চিরদিনই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ‘ফ্রি হিট’-এর নিয়ম আসার পর। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে যে কোনও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে নো বলই। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। এবার প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত হবে ‘নো বল’। বোলারদের পা পপিং ক্রিজের বাইরে পড়ছে কিনা, পপিং ক্রিজের ভিতরে অন্তত পায়ের কিছুটা অংশ আছে কিনা, এসব আর দেখতে হবে না অন ফিল্ড আম্পায়ারকে। এসব প্রযুক্তির মাধ্যমে নির্ধারণ করবেন থার্ড আম্পায়ার। যদি, কোনওটা ‘নো বল’ হয়, তাহলে সেটা থার্ড আম্পায়ার ‘অন ফিল্ড আম্পায়ার’কে জানিয়ে দেবেন। এরপর তিনি ‘নো বল’-এর ইশারা করবেন এবং ফ্রি হিট দেবেন। ওই বলটিতে যদি কোনও ব্যাটসম্যান আউট হয়ে থাকেন তাহলেও তিনি ছাড় পেয়ে যাবেন। বৃহস্পতিবার আইসিসির তরফে এই নিয়মের কথা ঘোষণা করা হয়েছে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরীক্ষামূলক ভাবে নয়া নিয়ম চালু করা হচ্ছে। যদি, এই পরীক্ষা সফল হয়, তাহলে আগামীদিনে সবরকমের ক্রিকেটেই এই নিয়ম চালু করতে চাইছে আইসিসি। 





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck