লকডাউনে মমতার একগুচ্ছ ছাড়

16th April 2020 পশ্চিমবঙ্গ
লকডাউনে মমতার একগুচ্ছ ছাড়


কলকাতা ও নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন। আগামী ২০ এপ্রিলের পর কিছু ক্ষেত্রকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার আগে বুধবারই নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের অসংগঠিত ক্ষেত্র সহ আরও ক্ষেত্রে বিধিসম্মত ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, জীবন যেমন দরকার, তেমনই জীবিকারও প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই কিছু অতিরিক্ত ছাড় দিতে হল। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, দূরত্ব বজায় রেখে চলবেন, যেন গোষ্ঠী সংক্রমণ না হয়! তা হলে সর্বনাশ হয়ে যাবে!
পাশাপাশি এদিন তিনি বলেন, লকডাউনের জেরে স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা আগামী জুন মাসে নেওয়া হবে। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে একাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রীকে উত্তীর্ণ করে দেওয়া হবে বলেও মমতা জানিয়েছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের একটি সেমেস্টার এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁদের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা গ্রহণ করা হবে।
অবস্থার প্রেক্ষিতে আইসিডিএস সেন্টার ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে তিনি জানান। রাজ্যের অঙ্গনওয়াড়ি পড়ুয়াদের চলতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে মিড ডে মিলের চাল-আলু বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, আমরা জীবন-জীবিকার কথা মাথায় রেখে অসংগঠিত ক্ষেত্রে আরও কিছু ছাড়ের কথা ঘোষণা করছি। তার মধ্যে চা বাগান, রাস্তা তৈরি, ধান কাটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ প্রভৃতি রয়েছে। এইসব কাজে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের ব্যবহার করতে হবে। এর জন্য মুখ্যসচিব একটি নির্দেশিকা জারি করবেন। গ্রামের মানুষের হাতে যাতে দুটো পয়সা দিতে পারি, তার জন্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ হবে। এছাড়াও স্থানীয় শ্রমিকদের দিয়ে যেসব কাজ হয়, সেই কাজ করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, সব কাজ করতে হবে দূরত্ব বজায় রেখে ও নিয়মবিধি মেনে। হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে প্রতিটি জায়গায়।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck