ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য মমতার ‘স্নেহের পরশ’ প্রকল্প

18th April 2020 পশ্চিমবঙ্গ
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য মমতার ‘স্নেহের পরশ’ প্রকল্প


কলকাতা: লকডাউনে ভিন রাজ্যে আটকে যাওয়া এ রাজ্যের শ্রমিক-কর্মচারীদের দুরবস্থার কথা চিন্তা করে তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দক্ষিণ ভারত সহ দেশের যে ১৮টি রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিক-কর্মচারীরা, তাঁদেরই এই আর্থিক সাহায্য দেওয়া হবে। ‘স্নেহের পরশ’ নামে এই সামাজিক প্রকল্প আগামী সোমবার থেকেই চালু হবে বলে শুক্রবার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এক হাজার টাকা। কীভাবে বাছাই করা হবে আর্থিক সুবিধা প্রাপকদের? নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক-কর্মচারীদের এই সুবিধা গ্রহণের জন্য আবেদন জানাতে হবে। এরপর রাজ্যের কোন অংশের বাসিন্দা তাঁরা, তা খতিয়ে দেখার পরই তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হবে ওই অর্থ।
প্রসঙ্গত, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক-কর্মচারীদের বিষয়টি উত্থাপন করে গত à§§à§« এপ্রিল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এহেন লোকজনের আর্থিক দুরবস্থায় চিন্তিত রাজ্য সরকার তাঁদের হাতখরচের জন্য কিছু টাকা পাঠাবে। যেখানে তাঁরা আটকে রয়েছেন, সেখানে বিনামূল্যে চাল পেলেও, সব্জিটা যাতে কিনে নিতে পারেন। ওই বার্তার দু’দিনের মধ্যে এদিন বিভিন্ন জেলাশাসক, পুলিস সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভিডিও বৈঠকের পরই পকেটমানি পাঠানোর বিষয়টি বাস্তব আকার দিয়ে আটকে পড়া শ্রমিক-কর্মচারীদের জন্য গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নবান্নের ওই সূত্রটি জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে রুটিরুজির সন্ধানে যাওয়া প্রায় দু’লক্ষ শ্রমিক-কর্মচারী লকডাউনে আটকে পড়েছেন। মানবিক দৃষ্টিভঙ্গিতে তাঁদের থাকা-খাওয়া ও চিকিৎসা পরিষেবা যাতে সুনিশ্চিত করা যায়, তা দেখার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। শুধু চিঠি পাঠানোই নয়, আটকে পড়া শ্রমিকদের জীবনযাপন সুনিশ্চিত করার জন্য ধন্যবাদ জানিয়ে কয়েকজন মুখ্যমন্ত্রীকে টেলিফোনও করেছিলেন তিনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck