বাম নেতাদের গ্রেপ্তার করলো পুলিশ

19th April 2020 পশ্চিমবঙ্গ
বাম নেতাদের গ্রেপ্তার করলো পুলিশ


কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি খামতির দিকগুলি তুলে ধরতে লকডাউনের মধ্যেই বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হলেন বাম নেতৃবৃন্দ। শনিবার দুপুরে শুনশান রেড রোডে পুলিসের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তির পর বিমান বসু সহ ২৪ জন বাম নেতাকে প্রিজন ভ্যানে করে যেতে হয় লালবাজারে। সেখানে জামিন নিতে অস্বীকার করায় শেষ পর্যন্ত বিনা শর্তেই মুক্তি দেয় কলকাতা পুলিস। পুলিসের এই আচরণের প্রতিবাদে আজ রবিবার থেকে বিভিন্ন জেলায় এই ইস্যুতে স্থানীয় বাম নেতৃত্ব লকডাউনের মধ্যেই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে আলিমুদ্দিন সূত্রে খবর। তৃণমূল এই কর্মসূচির সমালোচনা করে বর্তমান পরিস্থিতিতে অহেতুক রাজনীতি করার পাল্টা অভিযোগ তুলেছে।
করোনার সংক্রমণের বহর বুঝতে যথাসম্ভব বেশি টেস্ট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত ও পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, রেশন বণ্টন ব্যবস্থার গোলযোগ, পরিযায়ী শ্রমিকদের খাদ্য সহ সুরাহার বন্দোবস্ত করা ইত্যাদি কয়েকটি ইস্যুতে এদিন দুপুরে প্রতীকী বিক্ষোভের ডাক দিয়েছিল বামফ্রন্ট ও সহযোগী দলগুলি। সেই মতো রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে বেলা আড়াইটে নাগাদ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, নরেন চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, মনোজ ভট্টাচার্য, সমীর পুততুণ্ড প্রমুখ ২৪ জন বাম নেতা শারীরিক দূরত্ব মেনে বিক্ষোভস্থলে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই সময় কয়েকজন পুলিসকর্মী সেখানে ছিলেন। আধ ঘণ্টা পর প্রিজন ভ্যান নিয়ে বিশাল পুলিস বাহিনী এসে বাম নেতাদের গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয় উভয়পক্ষের মধ্যে। লালবাজারে যাওয়ার পর ব্যক্তিগত জামিন নিতে অস্বীকার করায় তাঁদের পুলিস বিনা শর্তেই ছেড়ে দেয়।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck