আক্রান্ত ৪ ডাক্তার, রাজ্যে র‌্যাপিড টেস্ট শুরুর নির্দেশ

20th April 2020 খেলা
আক্রান্ত ৪ ডাক্তার, রাজ্যে র‌্যাপিড টেস্ট শুরুর নির্দেশ


কলকাতা: করোনা আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চার চিকিৎসক। চারজনই জুনিয়র ডাক্তার। দু’জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি) এবং দু’জন ইন্টার্ন। রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে এ খবর জানা গিয়েছে। পাশাপাশি এই হাসপাতালের দু’জন মেডিসিনের রোগী এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক প্রসূতির শরীরে এই ভাইরাস মিলেছে। আমরির কোভিড হাসপাতালে ভর্তি গার্ডেনরিচ থানার পুলিস আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, রাজ্যের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স-এর পদস্থ কর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে বলে রাতে জানান আমরির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডাঃ সুশ্রুত বন্দ্যোপাধ্যায়। চার চিকিৎসকের ভর্তি প্রসঙ্গে মে঩ডিক্যালের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, করোনা আক্রান্ত ওই চার চিকিৎসককে আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসক, একজন মেডিসিন বিভাগে কাজ করেন। দুই রোগীকে বারাসতে কোভিড চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই চার চিকিৎসকের ভর্তি হওয়ার কথা জানান আইডি’র সুপার ডাঃ আশিস মান্নাও। সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮। ছুটি পেয়েছেন সবশুদ্ধ ৬৬ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। নতুন করে ছুটি পেয়েছেন চারজন।





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck