পার্শ্বশিক্ষকেরা আন্দোলন বন্ধ করে আলোচনায় বসবে শিক্ষামন্ত্রীর সাথে

8th December 2019 পশ্চিমবঙ্গ
পার্শ্বশিক্ষকেরা আন্দোলন বন্ধ করে আলোচনায় বসবে শিক্ষামন্ত্রীর সাথে


বাংলা নিউজঃ  আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ধর্না না-তুললে আলোচনা সম্ভব কি না, শনিবার সে প্রশ্নও তুলেছেন তিনি।

আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা কেন স্কুলে যাচ্ছেন না, তার জবাব পেতে তাঁদের শোকজ করেছে স্কুলশিক্ষা দপ্তর। যদিও তা নিয়ে আদৌ চিন্তিত নন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় তাঁদের দাবি না মিটলে ফের নতুন করে আন্দোলন শুরু হবে বলে তাঁরা পালটা জানিয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী শনিবার অনুষ্ঠানে বলেন, ”যাঁরা আন্দোলন করছেন তাঁদের বিবেকের কাছে আবেদন করছি, কাজটা কি ঠিক হচ্ছে? অভিভাবকরা আমাদের বলছেন, আপনারা কড়া ব্যবস্থা নিচ্ছেন না কেন।আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের বলব, আমাদের একটু সুযোগ দিন।   তবে আলোচনার সময় একথা জিজ্ঞেস করব, কোনও প্রোজেক্টে কি বেতন কাঠামো থাকে? কেন্দ্রীয় সরকারকে এটা জিজ্ঞেস করুন।”

পার্থবাবু এ-ও জানান, পার্শ্ব শিক্ষকদের এমন রাস্তায় বসে থাকা তিনি মেনে নিতে পারছেন না। পার্শ্ব শিক্ষকদের উদ্দেশে তাঁর বক্তব্য,, ‘‘ধর্না প্রত্যাহার করুন। অনশন প্রত্যাহার করুন। পড়ুয়াদের পড়াশোনা বন্ধ করবেন না।’’ তাঁর দাবি, বিভিন্ন প্রকল্পে পার্শ্ব শিক্ষকেরা কাজ পেয়েছেন। এঁদের বেতন কাঠামো হয় না। পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন এ দিন ২৭তম দিনে পড়েছে। শিক্ষামন্ত্রী এ দিন জানান, এই শিক্ষকেরা স্কুলে যাচ্ছেন না বলে অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, ‘‘এ বার তাঁরা যদি রাস্তায় নেমে পড়েন?’’ মধুমিতাদেবীর অভিযোগ, পার্শ্ব শিক্ষকদের অনেককেই স্কুলে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। অবস্থানের পাশপাশি পার্শ্ব শিক্ষকেরা স্কুল বয়কটও করে যাচ্ছিলেন। শুক্রবার পাঁচ দিনের জন্য স্কুল বয়কটের ডাক প্রত্যাহার করা হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck