কলকাতায় বাড়ছে করোনা, পথে নেমে সতর্ক করলেন স্বয়ং মমতা

22nd April 2020 পশ্চিমবঙ্গ
কলকাতায় বাড়ছে করোনা, পথে নেমে সতর্ক করলেন স্বয়ং মমতা


কলকাতা: শহরে বাড়ছে করোনা। তাই আরও সতর্ক এবং সচেতন থাকার বার্তা নিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মাইকিং করে মুখ্যমন্ত্রীর আহ্বান, লকডাউন বিধি মেনে বাড়িতে থাকুন। ভাইরাস ঠেকাতে ভিড় এড়িয়ে চলুন, বজায় রাখুন একে অপরের সঙ্গে দূরত্ব। ভয় পাবেন না, করোনা আক্রান্ত কারও সংস্পর্শে এলে পুলিসকে জানান। সময়মতো চিকিৎসা হলে সবাই সুস্থ হয়ে উঠবেন। হার্ট, কিডনি, হাই প্রেসারের রোগী এবং ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্তদের সাবধানে থাকতেই হবে। এহেন রোগীদের ক্ষেত্রে করোনা ভয়ঙ্কর। অন্যদিকে, এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন। মৃত্যু হয়েছে আরও তিনজনের। এই নিয়ে মৃতের সংখ্যা হল ১৫। রাজ্যে এখন করোনা আক্রান্তদের সংখ্যা ২৭৪। এদিন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। মুখ্যসচিব বলেন, এদিন আরও ৭১৩ জনের করোনা উপসর্গ পরীক্ষা হয়েছে। এই নিয়ে মোট ৬১৮২ জনের লালারস পরীক্ষা করা হল। তিনি জানান, করোনা উপসর্গ নির্ধারণে এদিন কলকাতা ও হাওড়া মিলিয়ে ২২০ জনের রাপিড টেস্ট করা হয়েছে। বিভ্রাটের কারণে আইসিএমআর রাপিড টেস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে রাজ্য কী করবে? মুখ্যসচিবের জবাব, এরকম কোনও নির্দেশ আমরা এখনও পাইনি। পেলে ব্যবস্থা নেব। তিনি জানান, মালদহ মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত ৭৪ জনের করোনা উপসর্গ পরীক্ষা হয়েছিল। তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। রাজস্থানে এ রাজ্য থেকে পড়তে যাওয়া ৩০০ জন আটকে রয়েছেন। কিন্তু তাদের রাজ্যের উপর দিয়ে ওই ছাত্রছাত্রীদের বাংলায় নিয়ে যাওয়ার বিষয়ে বিহার আপত্তি জানিয়েছে। তাই এখন তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। মুখ্যসচিব জানান, করোনা বিরোধী লড়াইতে শামিল হওয়াদের জন্য এখনও পর্যন্ত চার লাখ পিপিই এবং আড়াই লাখ এন ৯৫ মাস্ক সরবরাহ করা হয়েছে। এদিন একটি আশার খবরও শুনিয়েছেন তিনি। মুখ্যসচিব বলেন, রাজ্যের সাতটি জেলায় নতুন করে আর কেউ করোনা সংক্রমিত হননি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck