বর্তমান বেকারত্বের যুগে স্কুল শিক্ষকদের কি টিউশন পড়ানো উচিৎ ?

9th December 2019 শিক্ষা
বর্তমান বেকারত্বের যুগে স্কুল শিক্ষকদের কি টিউশন পড়ানো উচিৎ ?


TARIF TV: সদ্য পড়াশুনা সমাপ্ত বা পড়াশুনা চলাকালীন সময়ে দরিদ্র বাড়ীর ছেলে - মেয়েদের অর্থ উপার্জন করার প্রধান পথ হল টিউশন ।এর মাধ্যমে যদি একটু বেশী অর্থ উপার্জন কেউ কেউ করে তাহলে তারা পরিবারের দৈনন্দিন খরচেও হাত বাড়ায় । এতে পরিবারের অন্যান্য সদস্যগন আনন্দিত হন এবং তার পড়াশুনার পথে কোন বাধা সৃষ্টি করেন না , তা না হলে দেখা যায় পড়াশুনা বন্ধ করে অন্য কোন কাজ করে অর্থ উপার্জনের জন্য চাপ দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে । ফলে ছেলে বা মেয়েটির পড়াশুনা করার ইচ্ছা আর পুরন হয় না ।
আমাদের রাজ্যে দীর্ঘ দিন ধরে রাজ্য সরকার স্কুল - কলেজ , বিভিন্ন সরকারী দপ্তর গুলোতে লোক নিয়োগ না করার ফলে রাজ্যের উচ্চ শিক্ষিত ছেলে - মেয়েরা চাকরি না পেয়ে বেকার রয়ে গিয়েছে । ফলে তাদের অর্থ উপার্জন এর প্রধান মাধ্যম টিউশন হয়ে দাঁড়িয়েছে ।
কিন্তু টিউশন পড়ানোর ইচ্ছা থাকলেই তো আর পড়ানও যায় না , তার জন্য ছাত্র - ছাত্রীর প্রয়োজন হয় । বর্তমানে দেখা যাচ্ছে অভিভাবকগন নিজেদের ছেলে - মেয়েদের টিউশন একজন বেকার ছেলে- মেয়ের পরিবর্তে স্কুল এর শিক্ষকদের কাছে দেন । এর কারন হিসাবে স্কুল কলেজের পরীক্ষা ও practical পরীক্ষায় বেশী নাম্বার দেওয়ার কথা বলেন । সেই কারনে অভিভাবকরা বেশী পয়সার বিনিময়ে শিক্ষকদের কাছে টিউশন দিতে বাধ্য হন । ফলে বেকার ছেলে মেয়েরা এখন টিউশনও পাচ্ছে না।
শিক্ষক - শিক্ষিকাদের স্কুলে ভালো করে না পড়িয়ে টিউশন এ পড়ানোর প্রতিবাদে অনেক আন্দোলন হয়েছে এবং বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের টিউশন করার উপরে । কিন্তু বাস্তবে তা রোধ করা সম্ভব হয় নি । ফলে বেকার ছেলে - মেয়েরা অর্থ উপার্জন আর করতে পারছে না । এদিকে রাজ্য সরকার শিক্ষকদের টিউশন বন্ধ করার কথা অনেক বার বললেও উপযুক্ত ব্যবস্থা গ্রহন করেন নি । এর ফলে বেকার ছেলে মেয়েরা খুব কষ্টে আছে ।
---- আপনারা কি মনে করেন ?





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck