লকডাউন মিটলে নিয়োগের প্রস্তুতি পিএসসি’র

24th April 2020 পশ্চিমবঙ্গ
লকডাউন মিটলে নিয়োগের প্রস্তুতি পিএসসি’র


কলকাতা: করোনা পর্ব মিটলেই আপাতত বন্ধ থাকা সরকারি পরীক্ষা দ্রুত নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গত ২০ এপ্রিল থেকে পিএসসির তরফে এই কর্মকাণ্ড শুরু হয়েছে। নবান্ন থেকে সবুজ সঙ্কেত মেলার পর ওই দিন থেকে অফিস করছেন কমিশনের চেয়ারম্যান, পদস্থকর্তা এবং বাছাই করা কর্মীরা। তবে উপযুক্ত সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে পিএসসি’র টালিগঞ্জের অফিসে কাজ চলছে। করোনার গ্রাসে এখনও পর্যন্ত ছোট বড় মিলিয়ে খান তিরিশের বেশি পরীক্ষা বাতিল হয়েছে। পাশাপাশি অসংখ্য নির্ধারিত ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। স্বভাবতই পিএসসি’র তরফে গোটা বছরের যে পরীক্ষাসূচি প্রকাশ করা হয়েছিল, তা পুরোপুরি ভেস্তে গিয়েছে। এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে আগামী à§© মে থেকে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, লকডাউন উঠে গেলে যাতে এই সময়ে না হওয়া পরীক্ষাগুলি নেওয়া যায়, এখন তার প্রস্তুতি নিচ্ছি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck