সিরিয়ার তিন বছরের এক যুদ্ধাহত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে বলেছিল ‘আমি আল্লাহকে বলে দিবো, তোমরা আমার প্রতি অন্যায় করেছো’।
সে কান্না স্তব্দ করে দিয়েছিলো শান্তির নামধারী অশান্ত বিশ্ব মোড়লদের। সিরিয়ান এই শিশুটি সভ্যতা, যুদ্ধ, দ্বন্দ্ব, আদর্শ- এগুলো হয়তো পরিষ্কার করে বুঝতে পারেনি। কিন্তু তার ‘বিশ্বাস’ কতো প্রবল! ‘আমি আল্লাহকে সব বলে দিবো!’ সে নিশ্চিত সে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। শুধু তা-ই নয়; আল্লাহর কাছে সে নালিশ করবে!
বর্তমানে পৃথিবী জুড়ে করোনাভাইরাসের মহামারি। প্রতিবাদের পোট্রোট হয়ে যাওয়া সে শিশুর বিচারের জন্য যেনো মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এমন প্রাণঘাতি রোগ। ধর্মপ্রাণ অনেকের ধারণা, নিস্পাপ সে শিশুর কান্না পৌঁছে গিয়েছে মহান আল্লাহর দরবারে।
ভারতে দিল্লীতে দাঙ্গায় বহু মুসলিমকে হত্যা করা হয় । আর তার ঠিক পরেই ভারতে বিস্তার করে করোনা ভাইরাস ।