বাড়ি ফিরতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত শ্রমিকের বাড়ীতে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী

26th April 2020 পশ্চিমবঙ্গ
বাড়ি ফিরতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত শ্রমিকের বাড়ীতে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী


পেটের টানে বাবা, মা, স্ত্রী ও এগারো মাসের পুত্র সন্তানকে ঘরে ফেলে নির্মাণ শ্রমিকের কাজে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার হাদল গ্রামে গিয়েছিলেন পুরুলিয়ার অক্ষয় মাহাতো। এলাকারই একাধিক যুবকের সঙ্গে সেতু তৈরির কাজ করছিলেন বছর ২৭-এর ওই যুবক। আচমকাই করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে জারি হয় লকডাউন। ফলে কর্মস্থলেই আটকে পড়েন অক্ষয়। প্রায় মাসখানেক ঠিকাদার সংস্থার অধীনে কোনওভাবে দিন কাটে তাঁদের। কিন্তু সেখানে সেভাবে মিলছিল না খাবার। সেই সঙ্গে শেষ হয়ে আসছিল জমানো টাকা। তাই যে কোনও মূল্যে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় অক্ষয়। পিংলা থেকে রাস্তা, জঙ্গল পার হয়ে খড়গপুর ডিভিশনের জগপুর এলাকায় রেললাইনের ট্র্যাকে ওঠেন। হাঁটাপথে রাস্তা ভুলে যাবেন বলেই বোধহয় রেললাইন ধরে আসার সিদ্ধান্ত। কিন্তু সেটাই কাল হল! জগপুর থেকে ভাদুতলা আসতেই শুক্রবার ভোররাতে তাঁকে পেছন থেকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায় একটি পণ্যবাহী ট্রেন। পরে সকাল দিকে ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা জিআরপির মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া ময়নাতদন্তে পাঠায়। তারপর ওই দিন রাতে কোনাপাড়ার গ্রামে বস্তাবন্দি হয়ে আসে মৃতদেহ। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর প্রাণ চলে যাওয়ায় দিশাহীন গোটা পরিবার।  দাহ শেষে শনিবার সেখানে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। তাঁর কথায়, “দলের তরফে আমরা সবসময় আছি। আপনাদের কোনও সমস্যা হবে না।”





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck