বাড়ি গিয়ে কাউন্সেলিং করছেন হবু শিক্ষকরা

27th April 2020 পশ্চিমবঙ্গ
বাড়ি গিয়ে কাউন্সেলিং করছেন হবু শিক্ষকরা


কলকাতা: à¦Ÿà¦¾à¦¨à¦¾ লকডাউনে সাধারণ মানুষ গৃহবন্দি। এই সময়ে ছোট থেকে বড় সবাই কমবেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। বাইরে বেরতে না পারায় বিরক্ত হয়ে পড়ছেন অনেকেই। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এবার সেই উদ্যোগই নিয়েছেন হবু শিক্ষকরা। রাজ্যের শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁদের নিজ নিজ এলাকায় প্রবীণ এবং নবীন—উভয়কেই প্রয়োজনমতো কাউন্সেলিং করাচ্ছেন। উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের এলাকায় এমন কিছু করা যায় কি না, তা ভাবার জন্য বলা হয়েছিল শিক্ষক এবং হবু শিক্ষকদের। সেই মতো অনেকেই এগিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্টও দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে এটা দরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হবু শিক্ষক বা যাঁরা বিএড এবং এমএড পড়ছেন, তাঁদের সিলেবাসে কাউন্সেলিং বিষয় হিসেবেই অন্তর্ভুক্ত। শিক্ষকদের মতে, পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হয়। তাই চক-ডাস্টারের বাইরেও এই সব বিষয় জানতে হয় তাঁদের। এই সঙ্কটকালে কাউন্সেলিংয়ের পাঠ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেই মত বিএড কলেজের শিক্ষকদের। কিছুদিন আগে অনলাইনে কলেজগুলির সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়। সেখানে বলা হয়, হবু শিক্ষক এবং কলেজের শিক্ষকরা তাঁদের পাড়ায় যদি কাউন্সেলিং করান, তাহলে অনেকেরই সুবিধা হবে। বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে দার্জিলিং, কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়ার মতো জেলায় বহু হবু শিক্ষক এই কাজ শুরু করেছেন। কোথাও দেখা যাচ্ছে, একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের গিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে, কোথাও আবার ছোট ছোট শিশুদের মন খারাপ দূর করছেন তাঁরা। এছাড়াও করোনা নিয়ে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা রয়েছে। সেগুলিও দূর করার কাজ করছেন এই শিক্ষকরা। কী বলছেন তাঁরা? তাঁদের কথায়, বহু এলাকায় দেখা যাচ্ছে, বাড়িতে প্রবীণরা একা। তাঁদের সন্তানরা বাইরে থাকেন। এইসব প্রবীণ মানুষদের মনের জোর বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতি শীঘ্র কেটে যাবে বলে উদ্বুদ্ধ করা হচ্ছে। হতাশা কাটাতে নানা টোটকাও দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই কলকাতা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাউন্সেলিংয়ের উদ্যোগ নিয়েছে। কলকাতায় সাইকোলজি বিভাগের অধ্যাপকরা সেই কাজ করছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্য মনোবিদ নিয়োগ করে ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। তবে বিএড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কিছুটা আলাদা বলেই মনে করা হচ্ছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck