বাংলাদেশে সালমান খান বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে

11th December 2019 বিশ্ব
বাংলাদেশে সালমান খান বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে


বাংলা নিউজঃ র-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্স শেষে মঞ্চে দাঁড়িয়ে সালমান খান বলেন "কেমন আছেন? আমি বাংলাদেশকে খুব ভালোবাসি"। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলিউড সুপারস্টার। বলেন, ‘শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি নামের মতোই মন থেকেও সুন্দর। দেখতেও সুন্দর। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসেন বলেই তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরাও আপনাকে ভালোবাসি।’তিনি আরও বলেন, ‘আমি আসার আগে বাবাকে যখন বললাম বাংলাদেশ যাচ্ছি, তখন বাবা আমাকে বললেন, আমি যেন স্টেজে একজন মানুষের নাম অবশ্যই বলি। তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমার বাবা তাঁর অনেক বড় একজন ভক্ত। নজরুল ইসলামের অনেক কবিতা আমার বাবা পড়েছেন। ’ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। 





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck