রাজ্যসভায় পাঁশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল CAB

11th December 2019 ভারত
রাজ্যসভায় পাঁশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল CAB


বাংলা নিউজঃ আজ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় জোর বিতর্ক হয়। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর আজ বুধবারই à¦°à¦¾à¦œà§à¦¯à¦¸à¦­à¦¾à§Ÿ পেশ হয় এই বিল। তা নিয়ে à¦¤à§à¦®à§à¦² বিতর্ক হয় শাসক ও বিরোধী পক্ষের সাংসদের মধ্যে। 

ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি। এ বার রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে। 

মূল এই ভোটাভুটির আগে বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়। মোট ১৪টি সংশোধনীর জন্য প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন দলের সাংসদরা। কিন্তু ভোটাভুটিতে সবকটিই খারিজ হয়ে গিয়েছে। 

আজ অমিত শাহ বলেন " à¦­à¦¾à¦°à¦¤à§‡ আসা সব অনুপ্রবেশকারীদেরকে ভারত কেন জায়গা দেবে?‌ এই তিন পার্শ্ববর্তী দেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের জন্য আলাদা দেশ রয়েছে। যে দেশের সংবিধানে তাঁদের ধর্মের জন্য জায়গা আছে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষদের জন্য অন্য কোনও দেশ নেই। তাঁরা কোথায় যাবেন?‌ বিরোধী দল বলছে, সবাইকে এই দেশের নাগরিকত্ব দিতে হবে। এভাবে কি আমাদের দেশ দুনিয়ার সমস্ত মুসলিমকে স্থান দেবে?‌ ‌ তাই শুধু মুসলিমদের নাগরিকত্ব হওয়ার প্রমান দিতে হবে । আর দিতে না পারলে তাদের ধরে ডিটেনশন ক্যম্পে নিয়ে গিয়ে বন্দী করে রাখা হবে । সংবিধানের ১৪ নম্বর ধারায় বর্ণিত সাম্যের অধিকারকে এই আইন সরাসরি লঙ্ঘন করলো বলে বিরোধীরা মনে করছেন । ভারত যে আর আজ থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকলো না আর এই আইন আজ ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার চরিত্রকে গলা টিপে হত্যা করলো । এর ফল যে ভয়ঙ্করহতে চলেছে তা বোঝা যাচ্ছে । à¦¬à§à¦§à¦¬à¦¾à¦°à¦“ বিতর্কিত বিলটিকে ঘিরে অশান্ত অসম। গুয়াহাটি-সহ বঙ্গাইগাঁও, গোলঘাট, তিনসুকিয়া, ডিব্রুগঢ়, শিবসাগর, জোরহাট, মাজুলির মতো জেলাগুলিতে মশাল মিছিল ও পথ অবরোধ হয়। আপ কামরূপ এক্সপ্রেস-সহ বাতিল করা হয় একাধিক ট্রেন। 





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck