বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে শকুনের তুলনা টেনে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন।অন্যায় ভাবে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ তুলে ধনখড়কে যা লিখেছিলেন মমতা, এ দিন ধনখড় ফের সে প্রসঙ্গ টেনেছেন। কে সংবিধান লঙ্ঘনকারী কার্যকলাপ করেন, কে সরকারের পাশাপাশি সিন্ডিকেট চালান, সে সব পশ্চিমবঙ্গে কারও অজানা নয়— এই রকম আক্রমণাত্মক বাক্যও রয়েছে রাজ্যপালের এ দিনের চিঠিতে।
পশ্চিমবঙ্গ ‘দুর্ভাগ্যজনক’ ভাবে ‘পুলিশ রাজত্বে’ পরিণত হচ্ছে বলে রাজ্যপাল এ দিন লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই তাঁর দরজায় পুলিশ হাজির হয়ে যাচ্ছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বরও চেপে দেওয়া হচ্ছে বলে রাজ্যপাল এ দিন লিখেছেন। সাংবাদিকরা আগে কখনও এত চাপের মুখে পড়েননি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল।সবথেকে বড় প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যগুলি করোনা ভাইরাসে বেশি আক্রান্ত কিন্তু কেউ কেন মুখ খুলছেনা?