বিশ্বের সেরা অফস্পিনার কে?কি উত্তর দিলেন হরভজন

6th May 2020 খেলা
 বিশ্বের সেরা অফস্পিনার কে?কি উত্তর দিলেন হরভজন


 à¦¬à¦¿à¦¶à§à¦¬à§‡à¦° সেরা অফস্পিনার কে?কেউ কেউ মনে করেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনই সেরা। আবার অনেকের ভোট রয়েছে অস্ট্রেলিয়ার নাথান লিয়নের à¦ªà¦¾à¦¶à§‡à¥¤à§­à§§à¦Ÿà¦¿ টেস্ট ম্যাচ খেলে অশ্বিন পেয়েছেন ৩৬৫টি উইকেট। সেখানে ৯৬ টি টেস্ট খেলে ৩৯০টি উইকেট তুলে নিয়েছেন নাথান লিয়ঁ। তবে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে নাথান লিয়ন à¦¥à§‡à¦•ে বেশ কয়েক ধাপ উপরে রয়েছেন ভারতীয় স্পিনারটি। বোলারদের ক্রমতালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন অশ্বিন। তাঁর থেকে চারধাপ নিচে রয়েছেন নাথান লিয়ন।সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নিয়েছিলেন অশ্বিন ও হরভজন সিং। হরভজন সিং বলেন "‘অনেকে বলে আমি নাকি নানা কারণে তোমাকে ঈর্ষা করি। ওরা যা খুশি বলতে পারে। আমি তো আর জোর করে ওদের মুখ বন্ধ করতে পারবো না! তবে জোর গলায় একটা কথা বলে দিতে চাই, এই মুহূর্তে যারা খেলছে তাদের মধ্যে তুমি বিশ্বের সেরা অফ স্পিনার। আমার এই বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে। "





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck