করোনার ভ্যাকসিন মিলবে গ্রীষ্মের পরে

7th May 2020 বিশ্ব
করোনার ভ্যাকসিন মিলবে গ্রীষ্মের পরে


করোনা ভ্যাকসিনের আবিস্কার হয়ে গেল ইতালিতে।মানুষ কি মুক্তি পেতে চলেছে এই মারন ভাইরাস থেকে?এইচ আই ভি ভাইরাসের টিকা আবিস্কার হয়নি এখনও।সত্যি কি তাহলে করোনা ভাইরাসের ভ্যাকসিন কাজ করবে মানুষের উপর?ইতালির গবেষকরা ইতিমধ্যেই ইঁদুরের উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছে। তাতে ইতিবাচক ফল মিলেছে।বিজ্ঞানীদের দাবি, এই ভ্যাকসিনে যে অ্যান্টিবডি রয়েছে, তা মানব কোষেও কাজ করবে। এই অ্যান্টিবডি করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম। রোমের ল্যাজেরো স্প্যালোনজানি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিসের গবেষকরা এই ভ্যাকসিনটি তৈরি করেছেন। এটি বাজারে আনবে টকিস নামে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওই সংস্থার সিইও লুইগি এরিসিচ্চিও বলেন, বিশ্বে এই প্রথম করোনা ভাইরাসের ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি হয়েছে। যা ভাইরাসটিকে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম। এই মুহূর্তে ইতালিতে এটি পরীক্ষা-নিরিক্ষার সর্বোচ্চ স্তরে রয়েছে। পাশাপাশি গবেষকদলের সদস্যরা জানিয়েছেন, গ্রীষ্ম গেলেই মানুষের উপরেও এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck