গত চারদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত

8th May 2020 ভারত
গত চারদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত


গত বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছুঁইছুই। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ৪৯ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল।বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্ত ৫২ হাজার ৯৫২ জন। যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই সংখ্যাটা ১৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে রয়েছে আর্থার রোড জেলের ৭৭ জন বন্দি ও ২৬ কর্মী। গুজরাতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২৫ জন, দিল্লিতে ৫ হাজার ৫৩২ জন। মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৩। শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন, মধ্যপ্রদেশে ১৮৫। শুধু ইন্দোরেই মৃত্যু হয়েছে ৮৩ জনের।এদিকে, প্লাজমা থেরাপি নিয়ে বিতর্কের মধ্যেই চারজন করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার খবর মিলেছে ইন্দোরে।
আক্রান্ত-মৃত্যু-সুস্থ হয়ে ওঠার হিসেবনিকেশের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুম্বইয়ের একটি হাসপাতালের ভিডিও ঘিরে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে যেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, তারই আশেপাশে পড়ে রয়েছে বেশ কয়েকটি মৃতদেহ। সেগুলি সবই করোনা আক্রান্ত মানুষজনের। তা থেকে আরও মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck