দেহে প্রান থাকতে রাজ্যে CAA করতে দেব নাঃ মুখ্যমন্ত্রী

16th December 2019 পশ্চিমবঙ্গ
দেহে প্রান থাকতে রাজ্যে CAA করতে দেব নাঃ মুখ্যমন্ত্রী


বাংলা নিউজঃ তাঁর সরকার ফেলে দিয়ে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টাও হয়, তা হলেও তিনি পিছু হঠবেন না— মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন খুব স্পষ্ট করে এই বার্তাও দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘কোনও কোনও বিজেপি নেতা বলতে শুরু করেছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন জারি হবে না? আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। কিন্তু ইজ্জতের জন্য যখন লড়তে নেমেছি, তখন মাথা নত করব না।’’ ‘‘আমরা বাংলায় আছি। এখানে এনআরসি করতে হলে, আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে, এখানে সিএবি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে,’’— এই ভাষাতেই এ দিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়ান মমতা।

এদিনও বিক্ষোভকারীদের হিংসাত্মক আন্দোলনের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলনের আবেদন করে মমতা বলেছেন, ‘‌ট্রেন, পোস্ট–অফিসে কেউ আগুন দেবেন না। পথ অবরোধ করবেন না। যে সব মানুষরা আপনাদের সমর্থন করছে তাদের বিরোধিতা করছেন কেন?‌’‌ এই হিংসার ফলে বিজেপির সুবিধা হবে বলে মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‌কয়েকটা ট্রেনে আগুন লেগেছে বলে বিজেপি সব ট্রেন বন্ধ করে দিয়েছে।’‌ এজন্য রাজ্যবাসীরা মুশকিলে পড়েছেন, বললেন তিনি। নাম না করে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে মমতা বলেছেন, তাঁরা রাষ্ট্রপতি শাসন চাইছেন রাজ্যে।

সোমবার দুপুরে সিএএ–র প্রতিবাদে রেড রোডে সংবিধানপ্রণেতা বি আর আম্বেডকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তৃণমূল কর্মী, সমর্থকরা ছাড়াও মমতার সঙ্গে পা মেলান কয়েক লক্ষ সাধারণ মানুষ, সমাজকর্মী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। সিএএ–র প্রতিবাদে মঙ্গলবার যাদবপুর এইট–বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণ কলকাতা এবং বুধবার হাওড়ায় মিছিল হবে বলে এদিন ঘোষণা করে দেন মমতা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck