৩ হাজারে পাওয়া যাবে ২০ হাজার টাকা দামী মোবাইল ফোন

11th May 2020 শিক্ষা
৩ হাজারে পাওয়া যাবে ২০ হাজার টাকা দামী মোবাইল ফোন


প্রায় দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ৩ হাজারে পাওয়া যাবে ২০ হাজার টাকা দামী ফোন।আবার অনেক সময় দেখা যায় আইফোন পান অল্প দামে। বাস্তবে এগুলি ফেক ম্যাসেজ। প্রতারকদের জাল ।এই জালে জড়ালেই বিপদে পড়বেন।

প্রতারকরা অনলাইনের মাধ্যমে এক তরুণকে প্রতিশ্রুতি দেয়, তারা কম পয়সায় আইফোন পাইয়ে দেবে। এর জন্য তারা বিভিন্ন স্কিম খুলেছে। অল্প সময়ের জন্য এই সুযোগ মিলবে। ধাপে ধাপে টাকা দিতে হবে। বাজারচলতি দামের চেয়ে অর্ধেকেরও কম দামে পাওয়া যাবে আই ফোন। শুধু তাই নয়, বিভিন্ন ইলেকট্রিক্যাল আইটেম তারা কম পয়সায় বিক্রি করছে। প্রতারকদের টোপ গিলে ওই তরুণ ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টাকা দেন। মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে ৩ লক্ষ ৬৭ হাজার ৯০০ টাকা দেওয়ার পরেও ফোন পাননি ওই তরুণ। বিভিন্ন অজুহাতে তাঁকে ঘোরানো শুরু হয়। এরপর প্রতারকরা যে মোবাইল নম্বর দিয়েছিল তা বন্ধ করে দেয়। এরপরই উল্টোডাঙা থানায় অভিযোগ করা হয়। যে অ্যাকাউন্ট নম্বরে টাকা ফেলা হয়েছিল, তদন্তে নেমে দেখা যাচ্ছে সেটি ভুয়ো কাগজপত্র জমা দিয়ে খোলা হয়েছিল। এমনকী মোবাইলের সিমটিও বেনামে নেওয়া। টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা হচ্ছে।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck