প্রধানমন্ত্রী আজকে কোন আত্ম নির্ভরতার ৫টি স্তম্ভের কথা বললেন?

12th May 2020 ভারত
প্রধানমন্ত্রী আজকে কোন আত্ম নির্ভরতার ৫টি স্তম্ভের কথা বললেন?


লকডাউনের ৪৯ দিনের মাথায় ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী আজ বলেন “একটা ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে। প্রায় পৌনে তিন লক্ষ মানুষ গোটা বিশ্বে মৃত“।আত্মনির্ভর ভারত বানাতে হবে। এই আত্ম নির্ভরতা ৫টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। প্রথম স্তম্ভ: অর্থনীতি, দ্বিতীয় স্তম্ভ: পরিকাঠামো, তৃতীয় স্তম্ভ: সিস্টেম, চতুর্থ স্তম্ভ: ডেমোগ্রাফি আর পঞ্চম স্তম্ভ: চাহিদা।আমাদের দেশের যে বিপুল চাহিদা, তা স্থির রাখতে আ,আদের সাপ্লাই চেনকে আরও শক্তিশালী করতে হবে।এদিনের ভাষণে, বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি।২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। ভারতের মোট জিডীপির প্রায় ১০% এই প্যাকেজ।

কিন্তু যে শ্রমিকরা পলায়ন করছে তাদের কথা বলেননি প্রধান মন্ত্রী।গরীব শ্রমিকদের ও আর্থিক প্যাকেজে সাহাজ্য করা হবে বলে তিনি বলেছেন।লোকাল প্রোডাক্টের ব্যাবহার ও প্রচারের কথা বলেন প্রধানমন্ত্রী।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck