গ্রীন জেলা হতে পারে অরেঞ্জ জেলাঃ৯০ হাজারেরও বেশি মানুষ বাসে চেপেই ফিরেছে রাজ্যে

13th May 2020 পশ্চিমবঙ্গ
গ্রীন জেলা হতে পারে অরেঞ্জ জেলাঃ৯০ হাজারেরও বেশি মানুষ বাসে চেপেই ফিরেছে রাজ্যে


পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের চিন্তা রয়েছে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাসে চড়েই ৯০ হাজারের বেশি মানুষ রাজ্যে ঢুকেছে। তা ছাড়া পায়ে হেঁটে, ভাড়া গাড়িতে, অন্যভাবে আরও হাজার দশেক লোক লকডাউনে রাজ্যে ফিরেছে। তাঁদের অনেকের মধ্যে করোনা দেখা গিয়েছে। বীরভুম, উত্তর দিনাজপুর গ্রিন জেলা ছিল, এখন হয়তো অরেঞ্জ হয়ে যাবে। মালদহ, মুর্শিদাবাদেও সংক্রমণ বেড়ে গিয়েছে। কিন্তু পরিযায়ীদের পিছু পিছু জেলাতে সংক্রমণ ছড়াচ্ছে বলে তাঁদের প্রতি কোনও বিরূপ মনোভাব সরকারের নেই বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকরা আমাদের রাজ্যেরই মানুষ। ফলে করোনা হলেও চিকিৎসা করাতে হবে। শুধু অনুরোধ, যাঁদের পরীক্ষা করাতে হবে তাঁরা সরকার, পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। করোনা হয়েছে মানে ভয় হওয়ার কিছু নেই। এক সময় কলেরা, চিকেন পক্স ইত্যাদি নিয়েও মানুষের ভয় ছিল। এখন কেউ এ সবে ভয় পায় না। রাজ্যের ২৫% মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। তাই করোনা হলে পরীক্ষা করাতে দিন।ভিন্‌ রাজ্যের শ্রমিকদের আনতে ৯টি ট্রেন আসছে। রাজ্য আরও ১০০ ট্রেন চেয়ে রেলের কাছে অনুরোধ জানাচ্ছে বলে মঙ্গলবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

 

 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck