NRC এর ভয়ে নতুন করে বিয়ের রেজিস্ট্রি, পদবি জন্মতারিখ সংশোধনের হিড়িক আদালতে

18th December 2019 পশ্চিমবঙ্গ
NRC এর ভয়ে নতুন করে বিয়ের রেজিস্ট্রি, পদবি জন্মতারিখ সংশোধনের হিড়িক আদালতে


সুকান্ত বসু, কলকাতা: à¦¨à¦¾à¦—রিকত্ব আইন এবং এনআরসি আতঙ্কে রাজ্যের বিভিন্ন কোর্টে পদবি, জন্ম তারিখ ও ঠিকানা সহ নানা ধরনের নথিপত্র সংশোধনের জন্য নোটারি ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এফিডেভিটের কাজকর্ম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। পাছে কোনও বিপদ হয়, তার জন্যই এই তৎপরতা বলে অভিমত আইনজীবীদের একাংশের। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে, অনেকেরই বহু বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু কোনও কারণে বিয়ের রেজিস্ট্রি হয়নি। এখন সম্পূর্ণ আইন‑কানুন মেনে সেই বিয়ের নিবন্ধীকরণ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত কোর্টের তথ্যে থাকা নানা ভুলভ্রান্তি ঠিক করার জন্য অনেকে দু’ধরনের এফিডেভিটই করিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ করাচ্ছেন পাবলিক নোটারি, আবার কেউ করাচ্ছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এফিডেভিট।
নোটারিয়ান তপন দাস বলেন, বিশেষ করে জন্ম সংক্রান্ত নথিপত্রে কোনও ভুলভ্রান্তি থাকলে, তাঁরা এখন সংশোধন করিয়ে নিচ্ছেন। আবার কারও পদবি ও নামে হয়ত ভুলভ্রান্তি থেকে গিয়েছে। তাঁরাও এখন এফিডেভিট করাতে আদালতে হাজির। আর এক নোটারিয়ান প্রদীপকুমার দত্ত বলেন, নাগরিকত্ব এবং এনআরএসি আতঙ্ক কি না, বলতে পারব না। কিন্তু এখন এই ঘটনার পর বহু মানুষ আসছেন আদালতে। আমাদের এ নিয়ে জিজ্ঞাসাবাদও করছেন। অনেকেই বিভিন্ন কাগজপত্র এনে দেখাচ্ছেন। প্রশ্ন করছেন, এই সব নথি থাকলেও কি কোনও সমস্যার মধ্যে পড়তে হবে? এ যেন এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যাঙ্কশাল ইউনিটের সাধারণ সম্পাদক বাপন চক্রবর্তী মঙ্গলবার বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংশোধনের বিষয়ে পাবলিক নোটারি এফিডেভিটের বদলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করানো হচ্ছে বেশি। জেলার ক্ষেত্রে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আর কলকাতার ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে ঠিক করে দেওয়া বিচারকের এজলাসে মূলত এই সব এফিডেভিটের কাজ হয়ে থাকে। আমাদের কাছে খবর আসছে, প্রতিটি জেলার মহকুমা কোর্টেই এই কাজ আগের থেকে অনেকটা বেড়েছে। তিনি বলেন, আমরা এনআরসি বুঝি না। মক্কেলের চাহিদা মতো নথি টাইপ থেকে শুরু করে নানা ধরনের কাজ করতে হচ্ছে। সেই নথি এফিডেভিটের জন্য কোর্টে জমা দেওয়া হচ্ছে। দু’টো পয়সার মুখ দেখতে পাচ্ছি।
এদিকে, এই সব এফিডেভিট করতে গেলে দরকার দশ টাকার স্ট্যাম্প পেপার। তাই গত কয়েক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ভেন্ডারে এর চাহিদা তুঙ্গে। বহু মানুষ দশ টাকার স্ট্যাম্প পেপার কিনতে লাইনও দিচ্ছেন। শুধু তাই নয়, খরিদ্দার বৃদ্ধি পাওয়ায় খুশি টাইপিস্ট থেকে শুরু করে এই কাজের সঙ্গে যুক্ত লোকজন। তাঁদের অনেকেরই বক্তব্য, বেশ কিছুদিন ধরে আমাদের ব্যবসায় মন্দা যাচ্ছিল। এখন বাজার কিছুটা জমেছে। সংসারটা একটু ভালোভাবে চলুক, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck