বাস চালাতে ৩ গুণ ভাড়া বৃদ্ধি চান মালিকরা

15th May 2020 9:19 am পশ্চিমবঙ্গ
বাস চালাতে ৩ গুণ ভাড়া বৃদ্ধি চান মালিকরা


কলকাতা: আগামী সপ্তাহেই জেলায় জেলায় বাস পরিষেবা চালুর তৎপরতা শুরু হয়ে গেল। যাবতীয় বিধি মেনেই চালানো হবে সরকারি ও বেসরকারি বাস। তবে ভাড়া যে বাড়ছেই, তা একপ্রকার নিশ্চিত। মালিকপক্ষ বাস ভাড়া তিনগুণ বা তারও বেশি করার প্রস্তাব দিয়েছে।
গত বুধবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকদের সংগঠনগুলির নেতারা। কোন রুটে কত বাস চলবে, ভাড়া কত হতে পারে, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ঐকমত্যের ভিত্তিতে ভাড়া ঠিক করতে বলেছিল দপ্তর। তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুটি সংগঠন ভাড়ার তালিকা তৈরি করেছে। তাতে দেখা যাচ্ছে, কোনও কোনও ক্ষেত্রে তিনগুণ বা তারও বেশি হারে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবহণমন্ত্রী বলেন, ইতিমধ্যেই গ্রিন জোনে বেসরকারি বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এবার গোটা রাজ্যেই বাস চলবে। তারই প্রস্তুতি চলছে। তবে কন্টেইনমেন্ট জোনে বাস ঢুকবে না। বাসে একসঙ্গে সর্বাধিক কুড়ি জন যাত্রী যেতে পারবেন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে চলতে হবে। বাসের ভাড়া ঠিক করবেন মালিকরাই। তবে সেই ভাড়া কেবল বর্তমান পরিস্থিতিতেই চালু থাকবে। দুর্যোগ কেটে গেলে আগের ভাড়াতেই বাস চালাতে হবে মালিকদের।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে চার কিলোমিটার পর্যন্ত প্রথম স্টেজের ভাড়া রয়েছে সাত টাকা। এই ভাড়া ২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। চার থেকে আট কিলোমিটার পর্যন্ত ২৫ টাকা, আট থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ৩৫ টাকা এবং ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৪০ টাকা করার আর্জি জানানো হয়েছে। বাস মালিকদের দ্বিতীয় যে সংগঠনটি ভাড়ার তালিকা বানিয়েছে, সেখানে সাধারণ বাসে প্রথম স্টেজের ভাড়া ২৫ টাকা করার প্রস্তাব রয়েছে। মিনিবাসের ক্ষেত্রে যা ৩০ টাকা। মিনিবাস মালিকদের বক্তব্য, সাধারণ বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী নেওয়া যাবে। মিনিবাস যেহেতু আরও ছোট, তাই সেখানে ১৫ জনের বেশি তোলা যাবে না। তাই ভাড়া আরও বেশি হওয়া দরকার। এদিকে, বাস মালিকদের আরও একটি সংগঠন শীঘ্রই ভাড়ার খসড়া তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের দাবি, ভাড়া নির্ধারণের বিষয়টি পুরোপুরি মালিক সংগঠনগুলির উপরে না ছেড়ে সরকারও ভূমিকা নিক।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck