সাইক্লোন থেকে পরিণত হয়েছে সুপার সাইক্লোনে , ১৫৫ কিমি বেগে ধেয়ে আসতে পারে আমফান

18th May 2020 6:06 pm পশ্চিমবঙ্গ
সাইক্লোন থেকে পরিণত হয়েছে সুপার সাইক্লোনে , ১৫৫ কিমি বেগে ধেয়ে আসতে পারে আমফান


প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমপান।  দিঘার থেকে দূরত্ব ৯৪০ কিলোমিটার।  ঘুর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে।  বুধবার দুপুর বা সন্ধের দিকে প্রবল শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের  দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।  এর জন্য মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমপানের প্রভাবে কলকাতা সহ বেশ কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টি হবে।  বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।  বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।  ঘুর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।  কাঁচা বাড়ি বা গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে।  এর জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনকে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck