ঝাড়খণ্ডে বিজেপি এর লজ্জাজনক হার , সরকার গড়ছে কংগ্রেস-জেএমএম জোট

23rd December 2019 ভারত
ঝাড়খণ্ডে বিজেপি এর লজ্জাজনক হার , সরকার গড়ছে কংগ্রেস-জেএমএম জোট


TARIFTV: মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডও হাতছাড়া বিজেপির, সরকারে বসছে কংগ্রেস-জেএমএম জোট ।  ২০০০ সালে গঠিত ঝাড়খণ্ড রাজ্য গত মাসেই ২০ বছরে পা দিয়েছে। এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন। এ দিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভার ৮১ আসনের গণনা শেষ।কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট ও বিজেপির মধ্যে লড়াইয়ে জয়ী বিরোধী জোট। সর্বাধিক আসন পেয়ে জেএমএম-এর তরফে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন।  

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,‘ঝাড়খণ্ডের এই জয়ে হেমন্ত সেরোনজী, আরডেজি ও কংগ্রেসকে শুভেচ্ছা ৷ ঝাড়খণ্ডের মানুষ বিশ্বাস করে তাদের প্রত্যাশা আপনারা পূর্ণ করবেন ৷ ঝাড়খণ্ডের সমস্ত ভাই-বোনদের আমার শুভেচ্ছা ৷ নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জীর প্রতিবাদ যখন চলছে তখনই এই নির্বাচন সম্পন্ন হল ৷ অর্থাৎ এই ফলই বলছে জনতার জন্য জনতার পক্ষে এটাই মানুষের রায় ৷’





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck