রাজ্যে ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়।

26th May 2020 10:03 am পশ্চিমবঙ্গ
রাজ্যে ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়।


কলকাতা: ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মারা গেলেন আরও ৬ জন। এর মধ্যে কলকাতার ৪ জন রয়েছেন এবং বাকিরা উত্তর ২৪ পরগনা ও হাওড়ার। মোট এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৩৮১৬ ও ২১২৪ জন। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২০৬ জন। অন্যদিকে, আরও ৭৫ জন রোগী এদিন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন বিভিন্ন হাসপাতাল থেকে। ফলে সুস্থ করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ১৪১৪। সুস্থতার হার ৩৭.০৫ শতাংশ। সোমবার সন্ধ্যায় এক বুলেটিনে এই তথ্য জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
তারা আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় রা঩জ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯২২৫ জনের। এতদিনে মোট করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ০৪৯। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় করোনা পরীক্ষা হয়েছে ১৬৪৫। পরীক্ষা হওয়া মানুষজনের মধ্যে করোনা হওয়ার হার ২.৫৮ শতাংশ। সবচেয়ে বেশি করোনা পরীক্ষা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাকেন্দ্রে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে পিজি হাসপাতাল এবং নাইসেড। কোভিড হাসপাতালগুলিতে এখনও নির্ধারিত বেডে ১৭.৭০ শতাংশে করোনা রোগী ভর্তি হয়েছেন।
সূত্রের খবর, এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০ জন করোনা-জয়ীকে ছুটি দেওয়া হয়। তার মধ্যে হাওড়ার বাসিন্দা ৮২ বছরের এক বৃদ্ধও আছেন। শুধু করোনা নয়, সুগার ও প্রেসারেও ভুগছিলেন ওই বৃদ্ধ। এছাড়া বেলেঘাটার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধাও করোনা-মুক্ত হয়ে এদিন ছুটি পান। কিডনি প্রতিস্থাপন ও ডায়ালিসিসের রোগী ৩৫ বছরের এক করোনা আক্রান্ত যুবককেও এদিন সুস্থ করে বাড়ি পাঠিয়েছে মেডিক্যাল। করোনাকে হারানো যে মোটেই অসম্ভব ব্যাপার নয়, তা প্রমাণ করে এদিন বাড়ি গেলেন রক্তের ক্যান্সার আক্রান্ত দুই মাঝবয়সি ব্যক্তি। এছাড়া ডায়াবেটিক ফুট আলসারে ভোগা এক কোভিড রোগীও এদিন ছুটি পান মেডিক্যাল থেকে।
কলকাতা পুলিসের এখনও পর্যন্ত ৫৬ জন কর্মী করোনার কবলে পড়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আরও তিনজন জওয়ান করোনা-মুক্ত হয়েছেন। ফলে ১৪ জন করোনা আক্রান্ত জওয়ানের প্রত্যেকেই সুস্থ হলেন। যাদবপুরের একটি হাসপাতালে এদিন নার্স এবং স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলার পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck