নারী সুরক্ষায় নামছে কলকাতা পুলিশের নয়া মহিলা ব়্যাফ ব্যাটালিয়ন

26th December 2019 পশ্চিমবঙ্গ
নারী সুরক্ষায় নামছে কলকাতা পুলিশের নয়া মহিলা ব়্যাফ ব্যাটালিয়ন


বাংলা নিউজঃ  à¦•লকাতা পুলিশের মহিলা ব়্যাফ ব্যাটালিয়ন। ব়্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের সঙ্গে পাল্লা দিয়ে নারী সুরক্ষা ও আইন ও শৃঙ্খলা রক্ষায় ঝাঁপিয়ে পড়বে পুলিশের এই প্রমীলা বাহিনীও। মহিলা ব়্যাফের ব্যাটালিয়নে থাকছে ৮০০ জন পর্যন্ত সদস্য। খোঁজ চলছে ব্যারাকের জমির জন্য। এমনটাই জানা গেল লালবাজার সূত্রে।

লালবাজার সূত্রে খবর, রাজ্য পুলিশ থেকে যে দু’শো মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে অন্তত ৭০ জনকে নিয়ে প্রাথমিকভাবে তৈরি হচ্ছে ব়্যা‌ফের নতুন একটি কোম্পানি। যদিও এখন ব়্যাফের মহিলা বাহিনী রয়েছে। তা অনেকটাই ছোট। কয়েকটি সেকশন মাত্র। কিন্তু মহিলা ব়্যাফের এই সংখ্যা যথেষ্ট নয় বলে ধারণা লালবাজারের পুলিশকর্তাদের। সাধারণতঃ শহরে বড় কোনও ঘটনা ঘটলেই ব়্যাফ নামানো হয়। কিন্তু কোথাও আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অথবা বড় কোনও বিপদ আটকানোর প্রয়োজন হলে থানা বা সশস্ত্র বাহিনীর মহিলা পুলিশ মোতায়েন করা হলেও প্রয়োজন পড়ে বিশেষ পুলিশ বাহিনীর। তাই আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নামানো হয় মহিলা ব়্যাফ। এই সংখ্যা বাড়ানোর জন্য মহিলা ব়্যাফের একটি ‘কোম্পানি’ তৈরি করা হচ্ছে। চলছে তাঁদের প্রশিক্ষণ। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck