৪৬ কোটি টাকায় অসমে ডিটেনশন ক্যাম্প, ভিডিও প্রকাশ করলেন রাহুল

27th December 2019 ভারত
৪৬ কোটি টাকায় অসমে ডিটেনশন ক্যাম্প, ভিডিও প্রকাশ করলেন রাহুল


ডিটেনশন ক্যাম্পঃ   অসমের ডিটেনশন ক্যাম্পের একটি ভিডিও প্রকাশ করে আজ নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী আখ্যা দিলেন রাহুল গান্ধী। মোদিকে আরএসএসের প্রধানমন্ত্রী বলেও ট্যুইটারে তোপ দাগলেন। আর তাঁর এই মন্তব্য ঘিরে আজ দিনভর তোলপাড় হয়। কংগ্রেস-বিজেপির মধ্যে চলে বাগযুদ্ধ ও ট্যুইট লড়াই। রাহুল প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলতেই তাঁকে পাল্টা মিথ্যুক বলে তোপ দাগল বিজেপি। নরেন্দ্র মোদিকে পারফর্মার আখ্যা দিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বললেন, রাহুল গান্ধী জানেনই না প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আরএসএস-এর নন।
রাজঘাটে গান্ধী সমাধিতে ‘সত্যাগ্রহ’ সভার পর এনআরসি ইস্যুতে আরও আক্রমণাত্মক হলেন রাহুল গান্ধী। একটি ভিডিও ফুটেজকে অস্ত্র করে বেআইনি নাগরিকদের ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিলেন। গোটা দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে রবিবার রাজধানীর রামলীলা ময়দানে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। মোদির ওই বক্তব্যকে মিথ্যা আখ্যা দেন রাহুল। অসমের মাটিয়ায় নির্মীয়মাণ ডিটেনশন ক্যাম্পের ভিডিও ফুটেজ জুড়ে তাঁর মন্তব্যের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেন। রামলীলায় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে কংগ্রেসকে কোণঠাসা করতে ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গটি তিনবার মিথ্যা বলেছিলেন, আজ একইভাবে তার পাল্টা রাহুলও ঝুট, ঝুট, ঝুট বলে তোপ দাগলেন।
পাল্টা সওয়াল খাড়া করল বিজেপিও। দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য ২০১১ সালের প্রেস ইনফরমেশন ব্যুরোর একটি বিবৃতি ট্যুইট করে রাহুলকে পাল্টা চেপে ধরেন। বলেন, বিবৃতিটা দেখুন। যেখানে তৎকালীন কেন্দ্রীয় সরকারই বলছে, অসমে ৩৬২ জন বেআইনি অনুপ্রবেশকারীকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। মানুষ আপনাদের প্রত্যাখান করেছে বলে এভাবে ঘৃণার রাজনীতি করবেন?
তাঁর বক্তব্যের আবার পাল্টা মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন। তিনি বলেন, ‘উল্টা চোর কোতোয়াল কো ডাটে’র মতো বিষয় হল! রাহুল গান্ধী কোথায় বললেন যে ডিটেনশন ক্যাম্প নেই? সেতো প্রধানমন্ত্রী বলছেন। এখন তো নরেন্দ্র মোদিরই জবাব দেওয়ার কথা। রাহুল গান্ধী এদিন বিবিসি টেলিভিশনের যে ভিডিও ফুটেজকে অস্ত্র করেছেন, সেখানে বলা হয়েছে, অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর জন্য ৪৬ কোটি টাকা খরচ করছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সেই ডিটেশন ক্যাম্প সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ৭০ শতাংশ কাজ হওয়ায় ২০২০’র মার্চ মাসের মধ্যে তা সম্পূর্ণ করার টার্গেট নেওয়া হয়েছে।
ওই ভিডিও’র পাশাপাশি দলীয় প্রতিনিধি পাঠিয়েও অসমের এনআরসিতে বাদ পড়ে যাওয়া লোকজন সম্পর্কেই খোঁজ নিয়েছেন রাহুল। তিনি শীঘ্রই অসম যাওয়ার পরিকল্পনাও করছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck