হাবড়ার সেই করোনাজয়ী তরুণী রাজ্যে প্রথম প্লাজমা দান করলেন

28th May 2020 9:38 am পশ্চিমবঙ্গ
হাবড়ার সেই করোনাজয়ী তরুণী রাজ্যে প্রথম প্লাজমা দান করলেন


কলকাতা: রাজ্যে নতুন করে ১৮৩ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মৃত্যু হল আরও ছ’জনের। এঁদের পাঁচজন কলকাতা ও একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মোট এবং সক্রিয় আক্রান্ত বেড়ে হল যথাক্রমে ৪১৯২ ও ২৩২৫ জন। মৃত বেড়ে হল ২১৭। এছাড়া কো-মরবিডিটিতে আরও ৭২ জন মারা গিয়েছেন। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে এই খবর জানা গিয়েছে। তারা আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় আরও ৯২ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। সুস্থ রোগীর সংখ্যা এখন à§§à§«à§­à§® জন। করোনা পরীক্ষা করার গতি এদিনও ছিল অব্যাহত। ২৪ ঘণ্টায় ৯২৩৬ জনের এই পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে পরীক্ষা হয়েছে à§§ লক্ষ ৬৬ হাজার ৫১৩টি। সুস্থতার হার à§©à§­.৬৪ শতাংশ। প্রতি ১০ লক্ষ জনসংখ্যয় করোনা পরীক্ষা হয়েছে ১৮৫০ জনের।
এদিকে, হাবড়ার সেই করোনাজয়ী তরুণী গবেষণার কাজে রাজ্যে প্রথম প্লাজমা দান করলেন। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালে এসে তিনি প্লাজমা দান করে যান। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চিকিৎসকরা বলেন, ওই তরুণীর দান করা প্লাজমা অন্তত দু’জন করোনা রোগীকে দেওয়া সম্ভব হবে। আরও বেশ কয়েকজনের প্লাজমা সংগ্রহ হলে আইডি কোভিড হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সেই প্লাজমা দিয়ে শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck