রেল বাংলায় করোনা ছড়াচ্ছে - মুখ্যমন্ত্রী

28th May 2020 9:40 am পশ্চিমবঙ্গ
রেল বাংলায় করোনা ছড়াচ্ছে - মুখ্যমন্ত্রী


বাংলায় করোনা ছড়িয়ে দিচ্ছে রেল। কোনও রকম পরিকল্পনা ছাড়াই পরিযায়ী শ্রমিকদের পাঠিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করুন।
বুধবার নবান্নে এ কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেই সময় রেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘পরিযায়ী শ্রমিকেরা আমাদের ভাই–‌বোন। কিন্তু পরিকল্পনাহীন ভাবে, আমাদের সঙ্গে কথা না বলে, জোর করে ওদের বাংলায় পাঠাল রেল। করোনা দ্রুত ছড়িয়ে দিল। বাংলার এই সর্বনাশের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’‌
মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলাকে রাজনৈতিক ভাবে অসুবিধায় ফেলতে চেয়েছে রেল। আমরা করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। কারও সঙ্গে রেল আলোচনা না করে ট্রেন পাঠিয়ে দিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল। বিপদ বাড়ল। সকালে খবর পেলাম, বুধবার রাতের মধ্যেই ১৭টি ট্রেন ঢুকছে। এত মানুষকে আমি রাখব কোথায়?‌ এত কোয়ারেন্টিন সেন্টার কোথায় পাব?’‌‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বলেন, ‘‌আমি তঁাকে ফোনে বলেছিলাম, আপনার যদি মনে হয় আমার সরকার পারছে না, তা হলে বাংলার করোনার দায়িত্ব আপনি একবার নিন। আপনি করোনাকে সামলান। আমার কোনও আপত্তি নেই। তবে হ্যঁা, আমি তঁাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এখানে উপস্থিত নেই। তাও বলছি, উনি বলেছিলেন, না না, তেমন তো কিছু হয়নি। নির্বাচিত সরকার ভেঙে দেব কী করে?‌’‌
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কেউ রাজনীতির কারণে এই রোগ বাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সমস্ত জেলাশাসককে বলা হয়েছে, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, চেন্নাই, রাজস্থান থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জেলায় তঁাদের ওপর বিশেষ নজর রাখতে হবে।’‌ মুখ্যমন্ত্রী এদিন এ ব্যাপারে একটি টাস্ক ফোর্স তৈরি করে দেন। জেলাশাসকের নেতৃত্বে এই টাস্ক ফোর্স হবে। বিডিও থাকবেন। পুলিশ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতের কয়েকজন সদস্য থাকবেন। এখন সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ। এই সব স্কুলে কোয়ারেন্টিন সেন্টার করতে হবে। তঁাদের স্কুলে রাখা হবে। স্কুলের সামনে লম্বা টেবিল রাখা হবে। বাড়ির লোকেরা খাবার দিতে চাইলে টেবিলে এসে দিয়ে যাবেন। আমাদের অ্যাপ ‘‌সন্ধানে’‌ আছে। কোন্‌ রাজ্য থেকে কোন্‌ শ্রমিক আসছেন, তা সহজে জানা যাবে। খাবার দিতে এসে বাড়ির লোকেরা আবার বিপদে না পড়ে যান। ১৪ দিন কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। তার পর পরীক্ষা হবে। কিছু না পাওয়া গেলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সামান্য হলে চিকিৎসা করার দায়িত্ব আমাদের।’‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck